প্রধান শিক্ষক
প্রধান শিক্ষকের বানী: রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়টি এলাকার কিছু দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তির অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি চাঁদপুর জেলাার হাজীগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় মেধাবী ও আদর্শ ছাত্র-ছাত্রী তৈরী করে তার ঐতিহ্যকে গৌরাবান্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করা,যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ,নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃঙ্খল ও কর্মমুখী জ্ঞান সমৃদ্ধ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী শিক্ষা জীবন সমাপ্ত করে কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি পরিবার,সমাজ,দেশ ও সর্বোপরী গণ মানুষের কল্যাণে অবদান রাখতে সমর্থ হয় তবে সার্থক হবে আমাদের সব প্রচেষ্টা ও আয়োজন। বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তি নির্ভর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( Information and Communication Technology) মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে,জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষা ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। যেখানে আইসিটি স্থান করে নিয়েছে বিদ্যালয়ের ছোট্ট শ্রেণি কক্ষে-যেখানে শিক্ষার্থীরা বই খাতার পাশাপাশি কম্পিউটার ব্যবহার শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আধুনিক জ্ঞান -বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটার বাংলাদেশের যোগ্য রুপকার হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের জন্য এই ওয়েব সাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক,শিক্ষার্থী,অভিবাবক এই তিন অনুসঙ্গের মধ্যে তথ্য ও উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও অন্যান্য সরকারী অফিসের সাথে যোগাযোগ রক্ষা করা এই ওয়েব সাইটের লক্ষ্য। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা,গতিশীলতা এমনকি জবাব দিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে। রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মোঃ আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় হাজীগঞ্জ,চাঁদপুর।
